• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

“আমি মেজর জিয়া বলছি” স্মরণিকা প্রকাশ: স্মৃতিতে সংগ্রাম, বিতর্কে ইতিহাস

আবুল কাশেম চট্টগ্রাম। / ১২৪ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

আবুল কাশেম চট্টগ্রাম।

“আমি মেজর জিয়া বলছি” শীর্ষক একটি স্মরণিকা প্রকাশনা অনুষ্ঠানের স্মৃতি আবারও আলোচনায় এসেছে। ২০১৭ সালের ২৮ মার্চ অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বর্তমান মেয়র ডাঃ শাহাদাত হোসেন এবং তৎকালীন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ। অনুষ্ঠানে তারা স্মরণিকাটির মোড়ক উন্মোচন করেন এবং হাতে তুলে নেন বইটি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সে সময় বিএনপির রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে না থাকলেও নেতাকর্মীরা দলের কার্যক্রম চালিয়ে যেতে দৃঢ় অবস্থান বজায় রেখেছিলেন। প্রকাশনা অনুষ্ঠানের ছবিতে সেই সময়কার রাজনৈতিক বাস্তবতা ও নেতাকর্মীদের অঙ্গীকারের প্রতিফলন দেখা যায়।
এদিকে, সাম্প্রতিক সময়ে স্বাধীনতার ঘোষণা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হওয়ায় বিষয়টি পুনরায় আলোচনায় এসেছে। সংশ্লিষ্ট মহলের দাবি, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন, যা দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত।
প্রকাশিত স্মরণিকা ও সংরক্ষিত আলোকচিত্রকে অনেকেই সেই সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট, সংগ্রাম ও ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে দেখছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category