• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
Headline
উদীয়মান সংগীতশিল্পী মেঘনা মজুমদার: সুরের জগতে এগিয়ে চলার গল্প বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬ এর শুভ উদ্বোধন, সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে, তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান ১ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার কিশোরগঞ্জ সদরে পিএমকে এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়েছেন ৪ শতাধিক রোগী চাঁপাইনবাবগঞ্জে পদ্মার চরাঞ্চলে নিজস্ব অর্থায়নে  ‘নৌ অ্যাম্বুলেন্স’ উদ্বোধন করলেন এমপি নূরুল ইসলাম বুলবুল আদমদীঘিতে গুরুত্বপূর্ণ ছয় দপ্তরে নেই প্রধান কর্মকর্তা; সেবায় স্থবিরতা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল চাঁপাইনবাবগঞ্জ: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি নওগাঁয় ডিবির পৃথক অভিযানে মাদকসহ দুইজন আটক, গাঁজার গাছ উদ্ধার

আনোয়ারা উপজেলা প্রশাসন উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত।

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি / ৫৮ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি

আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ এ সময় উপস্থিত ছিলেন।
সকাল ৮টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন এবং আনুষ্ঠানিকভাবে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। তারা স্বাধীনতার সঠিক ইতিহাস জানার ওপর গুরুত্বারোপ করেন এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিনব্যাপী এ সকল কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে আনোয়ারা উপজেলায় স্বাধীনতা দিবসের আনন্দ ছড়িয়ে পড়ে সর্বস্তরের মানুষের মাঝে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category