• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

আদমদীঘির ভুমি অফিসগুলোতে ঘুষ ছাড়া সেবা পায় না ভূমি মালিকরা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ১১৫ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার ইউনিয়ন ভুমি অফিসগুলো যেন ঘুষের কারখানায় পরিনত করা হয়েছে। উপজেলার ইউনিয়ন ভূমি অফিস গুলোতে ঘুষ ছাড়া সেবা পায় না ভূমি মালিকরা এমন অভিযোগ অনেক ভুক্তভোগীদের। ভুমি সংক্রান্ত কিছু ত্রুটি ছাড়াও বকেয়া খাজনা (ভুমি উন্নয়ন কর) প্রদানেও ঘুষ দিতে বাধ্য করা হয় ভুমি মালিককে। এক লাখ টাকা ঘুষের মাধ্যমে প্রায় ৪ লাখ টাকার বকেয়া খাজনা মাত্র ৬ হাজার টাকায় দফারফা করার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে উপজেলার প্রত্যন্ত এলাকার চাঁপাপুর ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা আয়েশা খাতুনের বিরুদ্ধে। ওই ইউনিয়ন ভুমি কর্মকর্তার ঘুষ গ্রহন করার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সরকার ভুমি সংক্রান্ত জটিলতা দুর করার জন্য ডিজিটাল ব্যবস্থা চালু করেছেন কয়েক বছর আগে। সব কিছু অনলাইন ব্যবস্থা করা হলেও ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তার চুড়ান্ত প্রতিবেদন বাধ্যতামুলক করে রাখা হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে ঘুষের কারখানায় পরিনত করেছে ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তারা। নামজারি ও খাজনা আদায়ে ঘুষ ছাড়া কোন সেবা মেলে না। উপজেলার সব ইউনিয়নে এমন অবস্থা চলার কথা শোনা যায় কান পাতলেই। কোনটাতে কম কোনটাতে বেশি। কোনটাতে দালাল মাধ্যমে আবার কোনটাতে কর্মকর্তা নিজেই চুক্তির মাধ্যমে লেনদেন করে থাকেন। এর মধ্যে চাঁপাপুর ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মোছা: আয়েশা খাতুনের নাম বেশ আলোচিত হচ্ছে ভুক্তভোগী ভুমি মালিকসহ এলাকার জনপ্রতিনিধের মুখে মুখে।
জানা যায়, ওই ইউনিয়নের ঝাঁখর মৌজায় ১৭৯৪ দাগের এক একর ৯০ শতাংশ পুকুর (কৃষি ২) এর ৪৯ বছরের খাজনা বা ভুমি উন্নয়ন কর জরিমানাসহ বকেয়ার পরিমাণ তিন লাখ ৮৬ হাজার ৯০৭ টাকা। ২৩ সেপ্টেম্বর/২০২৬ তারিখে কর প্রদত্ত অনলাইন রসিদে ওই বকেয়া ও জরিমানার পরিমাণ উল্লেখ রয়েছে। পাশাপাশি হাল দাবি দেখানো হয়েছে সাত হাজার ছয়শত টাকা। আবার আদায় বিবরণে তিন বছরের উর্ধ্বের বকেয়া তিন হাজার একশত ৪৩ টাকা, গত তিন বছরের বকেয়া এক হাজার দুইশত ২২ টাকা, বকেয়ার জরিমানা ও ক্ষতিপূরণ এক হাজার আটশত ৩৪ টাকা ও হাল দাবি ৩৮০ টাকা মোট ছয় হাজার পাঁচশত ৭৯ টাকা।
এ বিষয়ে চাঁপাপুর ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা মোছা: আয়েশা খাতুন ঘুষের বিনিময়ে ভুমি উন্নয়ন কর, জরিমানা ও ক্ষতিপূরণ কমিয়ে দেওয়ার অভিযোগ মিথ্যা বলে দাবী করে বলেন, অনলাইন ব্যবস্থায় এটা করা কোন ভাবেই সম্ভব না। তিনি আরও বলেন, অনলাইন সফটওয়ার করার সময় পুরো তথাদি দেওয়া হয়েছে। কিন্তু কাগজপত্র যাচাই করে দেখা যায় ওই ভুমির বেশ কিছু পরিমাণ কর পরিশোধ করা হয়েছে। কাগজপত্র যাচাই ও নীতিমালা মোতাবেক বকেয়া ভুমি উন্নয়ন কর, জরিমানা ও ক্ষতি পূরণ আদায় করা হয়েছে। এক্ষেত্রে ঘুষ লেনদেনের অভিযোগ সম্পুর্ন মিখ্যা ও বানোয়াট।
এ বিষয়ে চাঁপাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু সাংবাদিকদের বলেন, এ ধরণের ঘটনা যদি সত্য হয় তাহলে আমি একজন জনপ্রতিনিধি হিসাবে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।
এ ব্যাপারে আদমদীঘি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category