• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আদমদীঘির পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের সেই পঁচা দুর্গন্ধ ময়লা-আবর্জনা সান্তাহার পৌর শহরের ফেলায় ক্ষোভ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ১০৮ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলা সদরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হলেও সেই সংগৃহীত পঁচা দুর্গন্ধ ময়লা-আবর্জনা সান্তাহার পৌর এলাকায় ফেলার কারনে স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
সান্তাহার পৌর শহরের মালশন, সাহেবপাড়া, পাথরকুটা, দোগাছী গ্রামের স্থানীয় বাসিন্দাদের অভিযোগে জানা গেছে, আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলছে। আর সেই পরিচ্ছন্নতার অভিযানের ময়লা-আবর্জনা অপসারণ করে সেগুলো সান্তাহার পৌর শহরের নাটোর বাইপাস রোডে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র (পাওয়ার প্ল্যান্ট) এর সামনে রাস্তার উপর ফেলায় পরিবেশ দূষিত হচ্ছে। এতে পঁচা দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি জনসাধারণের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছে।
মালশন গ্রামের বাসিন্দা ও বিশিষ্ট সমাজ সেবক শাহাজাহান আলম স্বপন তারা বলেন, এক এলাকার পরিচ্ছন্নতার জন্য অন্য এলাকার পরিবেশ নষ্ট করা কোনো ভাবেই কাম্য নয়। ময়লা-আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট ও পরিবেশ সম্মত স্থায়ী ভাগাড়ের ব্যবস্থা করা প্রয়োজন।
পাথরকুটা গ্রামের আরেক বাসিন্দা গোলাম মোস্তফা বলেন, এমনিতেই পৌর এলাকায় নিদিষ্ট কোন ভাগাড় নেই। যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করে দ্রুত নির্দিষ্ট বর্জ্য ব্যবস্থাপনা ও ভাগাড়ের ব্যবস্থা করা হোক। একই সঙ্গে আদমদীঘি সদরের পঁচা দুর্গন্ধ ময়লা-আবর্জনা সান্তাহারে ফেলা দ্রুত বন্ধ করা হোক।
দোগাছী গ্রামের বাসিন্দা হুমায়ুন কবির বলেন, সান্তাহার পৌরসভার নিজস্ব নির্দিষ্ট ময়লা-আবর্জনা ফেলার ভাগাড় না থাকায় দীর্ঘদিন ধরে এ সমস্যা চলে আসছে তার মধ্যে আবার আদমদীঘি সদরের ময়লা-আবর্জনা সান্তাহারে ফেলায় পৌর শহরের পরিবেশ দূষণের পাশাপাশি দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।
রথবাড়ি মহল্লার বাসিন্দা সিদ্দিকুর রহমান তুফান বলেন, রাস্তার পাশে জনবসতিপূর্ণ এলাকায় যত্রতত্র ময়লা না ফেলার জন্য পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি।
একই সঙ্গে সান্তাহার পৌরসভা ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে দ্রুত একটি স্থায়ী ভাগাড় নির্ধারণের দাবি জানিয়েছেন।
সান্তাহার সচেতন নাগরিক ফোরাম সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বলেন, অন্য এলাকার ময়লা সান্তাহারে এনে ফেলায় আমাদের পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। দ্রুত এর স্থায়ী সমাধান করা দরকার। অবিলম্বে আদমদীঘির পঁচা দুর্গন্ধ ময়লা-আবর্জনা সান্তাহার ফেলা বন্ধ করা হোক।
এ বিষয়ে আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম বলেন, সান্তাহার পৌর কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ময়লা-আবর্জনা ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এলাকাবাসীর সন্তোষ বিষয়ে তিনি আরও বলেন প্রয়োজনে পৌর এলাকাবাসীর সাথে আলোচনা করে ময়লা-আবর্জনা ফেলার সিদ্ধান্ত নতুন নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category