• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
Headline
দুর্গাপূজায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন খালেকুজ্জামান বাবলু। দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান

আদমদীঘিতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালকের করুণ মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ১৬৩ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে নিয়ন্ত্রণ হারিয়ে আকাশ হোসেন (২৪) নামের এক মোটরসাইকেল চালকের করুণ মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের ডহরপুর গ্রামের রুবেল হোসেনের ছেলে।
গত মঙ্গলবার রাতে উপজেলার আঞ্চলিক সড়কের শালগ্রাম ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আদমদীঘি থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আকাশ মোটরসাইকেল যোগে ডহরপুর থেকে শালগ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শালগ্রাম ঈদগাহ মাঠের কাছে পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে আদমদীঘি থানার উপ-পরিদর্শক ফেরদৌস আলী মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category