• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদলের মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:- / ১২০ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে ঝালকাঠিতে জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসানের নেতৃত্বে মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শহরের ডাক্তার পট্টি এলাকা থেকে মোটরসাইকেল মহড়া শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই এলাকায় এসে শেষ হয়। এতে জেলা ও উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ‘হই হই রই রই, আওয়ামী লীগ গেলি কই’, ‘সন্ত্রাসীদের আস্তানা, এই বাংলায় হবে না’, ‘গুপ্ত সংগঠনের আস্তানা, এই দেশে আর হবে না’ এবং ‘একটা একটা আওয়ামী লীগ ধর, ধইরা জেলে ভর’—এমন স্লোগান দিতে শোনা যায়।

মহড়া শেষে জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান বলেন, তাদের অভিযোগ অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ কার্যক্রমের সঙ্গে যুক্ত একটি ‘আগুন সন্ত্রাসী দল’ হিসেবে উল্লেখ করে তিনি দাবি করেন, দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।

তিনি বলেন, জনগণের শান্তি বিনষ্টের চেষ্টা হলে ছাত্রদল তা প্রতিহত করবে। ঝালকাঠিতে এ ধরনের কোনো কার্যক্রম চালানো হলে জড়িতদের আইনের হাতে তুলে দেওয়ার কথাও জানান তিনি।

সৈয়দ আলী হাসান আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। তিনি রাতের আঁধারে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ না করে প্রকাশ্যে আসার আহ্বান জানান এবং বলেন, তাদের প্রতিহত করতে ছাত্রদল প্রস্তুত রয়েছে।

তবে এসব বক্তব্য ও অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category