• বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
Headline
পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন কারিকে অর্থদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ; নেই প্রধান ৬ কর্মকর্তা   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪ টি ভারতীয় গরু জব্দ জামালপুরের বকশীগঞ্জে নতুন সাংবাদিক সংগঠন “প্রেসক্লাব বকশীগঞ্জ”-এর ১৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সান্তাহার ফল ব্যাবসায়ী সমিতি নতুন কমিটিতে সভাপতি গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নির্বাচিত   চট্টগ্রাম জেলা কারাগারের মানোন্নয়নে সমন্বয় সভা অনুষ্ঠিত সমস্যা সমাধান ও সংশোধনমূলক কার্যক্রম জোরদারে বাস্তবমুখী সিদ্ধান্ত গ্রহণ ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের বিশাল ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত শ্রীপুর পৌর ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনার কেন্দ্রবিন্দু লুৎফর রহমান মন্ডল পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে বকশীগঞ্জে ফারিয়ার মানববন্ধন। কালীগঞ্জে আবদুল্লাহ্ এগ্রো ফুডে যৌথ অভিযানে ২ লাখ টাকা জরিমানা।

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ১-২ লিটারের ভোজ্য তেলে ঝালকাঠি বাজার থেকে উ’ধা’ও।

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:- / ৬৬ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
অসাধু ব্যবসায়ি কর্তৃক ভোজ্য তেলের কৃত্রিম ঘাটতি ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে কনজুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) ঝালকাঠি’র মানববন্ধন।
সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে এই মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্যাব ঝালকাঠির সভাপতি ইলিয়াস সিকদার ফরহাদ। বক্তারা বলেন কতিপয় অসাধু ব্যবসায়ীর কার সাজিতে গত এক সপ্তাহ যাবত সারাদেশে ভোজ্য তেলের বাজার অস্থির।সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দেশে তেলের ঘাটতি নাই, অথচ ইরান আমেরিকা যুদ্ধের অজুহাতে বাজারে প্যাকেট জাত সয়াবিন তেল নাই বললেই চলে, খোলা তেলের দাম এক সপ্তাহের ব্যবধানে প্রায় ৩০ টাকা বৃদ্ধি পেয়েছে। অন্য একটি সূত্রে জানা যায় খোলা তেলের গায়ে কোন রেট থাকে না, কিন্তু প্যাকেটজাত তেলের গায়ে রেট থাকায় তা কেটে ব্যবসায়ীরা বেশিদামে ঢেলে বিক্রি করতেছে। অনতিবিলম্বে পেট্রোলের মতো ভোজ্য তেলের জন্য মোবাইল কোট পরিচালনা করে জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে ভোজ্যতেল রাখার অনুরোধ জানান বক্তারা। সরকারকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন ঝালকাঠিতে খুচরা দোকানদাররা বলতেছে তারা যখন পাইকারি দোকানে তেল আনতে যায় তখন তেলের সঙ্গে সরিষার তেলের প্যাকেট, পোলাওর চাউল সহ বিভিন্ন আইটেম বাধ্যতামূলকভাবে ধরিয়ে দেওয়া হয়- যা চলে না বিধায় তারা তেল নিয়ে লোকসান গুনতে হয় – তাই তেল নিতে পারছে না। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশান্ত দাস হরি, অ্যাডভোকেট মুশফিকুর রহমান বাবু, রবীন্দ্রনাথ মল্লিক, জাহাঙ্গীর হোসেন, দিপু লাল দাস,শফিউল আজম প্রিন্স।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাপ ঝালোকাঠি জেলা কমিটির সদস্য এস এ জুয়েল হাওলাদার, ফাতেমা আক্তার মুক্তা, শাকিল হাওলাদার রনি , কনা আক্তার, মুনিয়া আক্তার মুনিসহ ক্যাব জেলা কমিটির ৩০ জন সদস্য। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্যাব ঝালকাঠির সিনিয়র সহ-সভাপতি মু আল আমীন বাকলাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category