• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে ঝালকাঠি জেলা পরিষদ, ৫ শিক্ষার্থী পেল ‘মেধাবৃত্তি-২০২৬

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি: / ১৪০ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:

অর্থনৈতিকভাবে অসচ্ছল অথচ মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় এগিয়ে নিতে ঝালকাঠি জেলা পরিষদের উদ্যোগে ‘মেধাবৃত্তি-২০২৬’ প্রদান করা হয়েছে। যাচাই-বাছাই শেষে জেলার পাঁচজন কৃতী শিক্ষার্থীকে এ বৃত্তির জন্য নির্বাচিত করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টায় ঝালকাঠি জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে ১০ হাজার টাকা করে মেধাবৃত্তির চেক এবং সম্মাননা স্মারক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন।

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারীয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর হোসেন, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইলিয়াস বেপারী এবং রিপোটার্স ক্লাব, ঝালকাঠির সভাপতি অ্যাডভোকেট মো. মিজানুর রহমান মুবিন।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার দাস, রিপোর্টার্স ক্লাব ঝালকাঠি’র সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, সাংবাদিক হাসনাইন তালুকদার দিবস, নাদিম শরীফ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন বলেন, “মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। অর্থনৈতিক সীমাবদ্ধতা যেন তাদের উচ্চশিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যেই জেলা পরিষদ এ উদ্যোগ গ্রহণ করেছে। আগামী দিনেও অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঝালকাঠি উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিসুর রহমান পলাশ, এজিপি অ্যাডভোকেট সাকিনা আলম লিজাসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যজ্ঞান অর্জন করলেই হবে না; তাদের নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও মানবিক গুণাবলীতেও সমৃদ্ধ হতে হবে। একই সঙ্গে সমাজের সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নিতে জেলা পরিষদের এই উদ্যোগকে তারা সময়োপযোগী, মানবিক ও প্রশংসনীয় হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানের নির্বাচিত পাঁচজন শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও ১০ হাজার টাকা করে মেধাবৃত্তির চেক তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category