• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

৩ মাস বেতনহীন: চট্টগ্রামের গার্মেন্টস শ্রমিকদের ঈদে অনিশ্চয়তা

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি। / ১১৫ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।

সেহেরি-ইফতার জোটে না, ভাড়াও বাকি—চরম সংকটে জাইমা ফ্যাশনের কর্মীরা।
চট্টগ্রামের অলংকার মোড় এলাকায় অবস্থিত জাইমা ফ্যাশন নামের একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের শ্রমিকরা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। টানা তিন মাস ধরে বেতন না পাওয়ায় তাদের জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন বেতন বকেয়া থাকায় তারা নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে পারছেন না। অনেকেই বাসা ভাড়া দিতে ব্যর্থ হচ্ছেন, ফলে বাড়িওয়ালার চাপের মুখে পড়েছেন। এমনকি পবিত্র ঈদুল ফিতর সামনে থাকলেও পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে গ্রামের বাড়িতে যাওয়ার সামর্থ্য নেই তাদের।
শুধু তাই নয়, অনেক শ্রমিক জানিয়েছেন, সেহেরি ও ইফতারের মতো মৌলিক খাবারের ব্যবস্থাও করতে পারছেন না তারা। এতে করে তাদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।
শ্রমিকরা দ্রুত বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category