• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে বন বিভাগের অভিযান ঈদের আগে সরকারের ভিজিএফের চাল পেয়ে খুশিতে আত্মহারা ৫০০৪ দুস্ত পরিবার। এমপি ফজলুল হক মিলন। কুলিয়ারচরে এক যুবককের মরদেহ উদ্ধার : গ্রেফতার ৫, মূল অভিযুক্ত পলাতক হোসেনডাঙ্গা সরকারি প্রাথমিক স্কুলে শিক্ষা উপকরণ বিতরণী উদ্বোধন করেন ——-সদর এসিল্যান্ড ইকরামুল হক নাহিদ চট্টগ্রামের পটিয়ায় পার্টনার  কংগ্রেস ২০২৬ ইং অনুষ্ঠিত  সরিষা’বাড়ীতে পুলিশের অভিযানে ৫২ পিস ইয়া’বাসহ তিন মাদক বিক্রে’তা গ্রেফতার। বদলগাছীতে ভ্রাম্যমাণ আদালতে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড সান্তাহারে সংস্কারহীন সংকীর্ণ রাস্তায় চরম ভোগান্তিতে প্রতিবন্ধী ও অসুস্থ মানুষ ৫৯ বিজিবির ভোলাহাট সীমান্তে অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ

হোসেনডাঙ্গা সরকারি প্রাথমিক স্কুলে শিক্ষা উপকরণ বিতরণী উদ্বোধন করেন ——-সদর এসিল্যান্ড ইকরামুল হক নাহিদ

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হোসেনডাঙ্গা হাজী তাবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণী উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১ ঘটিকায় এফএইচ এ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শবনম আকতার প্রমুখ । এছাড়াও অনুষ্ঠানে রিপন কিষমু, বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, মোট ৩ হাজার ২৮৬ জন নিবন্ধিত শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। এসব শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ ইকরামুল হক নাহিদ বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের পড়াশোনার প্রতি উৎসাহ বাড়াবে। তিনি শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category