নিজস্ব প্রতিবেদক:আবুল কাশেম চট্টগ্রাম।
সামাজিক অবক্ষয় রোধ, মাদক ও সন্ত্রাস দমন এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ ও আলোকিত সমাজ গঠনের লক্ষ্যে হিলফুল ফুজুল সমাজকল্যাণ সংঘের নবনির্বাচিত কমিটি গঠন করা হয়েছে।
নবনির্বাচিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ নজরুল ইসলাম। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরাফাত হোসেন এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ কাইছার।
নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, সমাজ থেকে মাদক, সন্ত্রাস, কিশোর অপরাধ ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড দূর করতে সংগঠনের পক্ষ থেকে নিয়মিত সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
তারা আরও বলেন, “একটি সুন্দর, নিরাপদ ও আলোকিত সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা নিয়ে হিলফুল ফুজুল সমাজকল্যাণ সংঘ এগিয়ে যেতে চায়।”
এ সময় নবনির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনের কার্যক্রম সফল করতে এলাকাবাসীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।