• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
Headline
দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু লাখো মানুষের ঢল, মুখরিত চট্টগ্রাম | সফল হোক জশনে জুলুস—ঈদে মিলাদুন্নবী (সা.) শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি

হিন্দু সম্প্রদায়ের বিভাজনের অপচেষ্টার প্রতিবাদে সকল সংগঠনের পদ থেকে দুলাল সাহার পদত্যাগ

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:- / ১৫৪ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠিতে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভাজন সৃষ্টি, পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য বিনষ্টের অপচেষ্টার প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদকসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের সকল পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক দুলাল সাহা।

এক বিবৃতিতে দুলাল সাহা জানান, তিনি দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ, অসাম্প্রদায়িক চেতনা এবং হিন্দু সম্প্রদায়ের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছেন।

তবে সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভাজন ও মতপার্থক্যকে উসকে দেওয়ার যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা তার আদর্শ, নীতি ও বিবেকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে উল্লেখ করেন তিনি।

দুলাল সাহা বলেন, বিভাজন নয়—ঐক্যই শক্তি, আর হিংসা নয়—সম্প্রীতিই হওয়া উচিত পথ। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সংগঠনের স্বার্থে বৃহত্তর সম্প্রদায়ের ঐক্য ও সামাজিক সম্প্রীতি ক্ষুণ্ন হোক—এটি তিনি মেনে নিতে পারেন না।
এ কারণে সম্পূর্ণ ব্যক্তিগত নৈতিক অবস্থান ও প্রতিবাদ হিসেবে সংশ্লিষ্ট সকল সংগঠনের পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানান তিনি।

তবে পদ-পদবি ছেড়ে দিলেও মানুষের কল্যাণ, অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে তার অবস্থান ও কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক দুলাল সাহা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category