• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
Headline
দুর্গাপূজায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন খালেকুজ্জামান বাবলু। দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে উপজেলা প্রশাসনের অভিযান: কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার।

আবুল কাশেম চট্টগ্রাম। / ৯১ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

আবুল কাশেম চট্টগ্রাম।

হাটহাজারী, ২৭ এপ্রিল ২০২৬: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অবৈধ দখলমুক্তকরণে অভিযান চালিয়ে আনুমানিক ১ কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
উপজেলার রহুল্লাপুর মৌজার সাত্তারঘাট ব্রিজ সংলগ্ন সড়কের পাশের সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগের ভিত্তিতে সোমবার (২৭ এপ্রিল) এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।
অভিযান চলাকালে সরকারি জমিতে নির্মাণাধীন অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। এ সময় প্রশাসনের উপস্থিতিতে দখলমুক্ত করা জমির বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানা যায়।
এছাড়াও, পাশ্ববর্তী আরও কিছু অবৈধ স্থাপনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি জমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category