• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ১৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
Oplus_131072

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতের নাম বেদারুল ইসলাম (৫৩), তিনি উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের মৃত অছির উদ্দীনের ছেলে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, কয়েক মাস ধরে বেদারুল ইসলামের স্ত্রী ও সন্তান তাকে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার করতো। পরিবারের সম্পত্তি নিয়ে চলমান বিবাদের জের ধরে তিনি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। কিছু দিন আগে চেতনা নাশক ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য নওগাঁর সদর হাসপাতালে চিকিৎসা নেওয়া পর তিনি সুস্থ হয়ে উঠে। এরপর তিনি দমদমা গ্রামে তার মায়ের সঙ্গে বসবাস শুরু করেন। গত বুধবার রাতে তিনি খাবার খেয়ে মায়ের পাশে শুয়ে ছিলেন। এরপর তিনি নামাজ পড়েন এবং কুরআন তিলাওয়াত করে ঘরের বাইরে যান। দীর্ঘক্ষণ ঘরে না ফেরায় তার মা ডাকাডাকি শুরু করেন। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘরের পাশে একটি জায়গায় দড়ি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখতে পান তার মা।
এ বিষয়ে আদমদীঘি থানার উপ-পরিদর্শক ফেরদৌস আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি  আত্মহত্যা তবে ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category