• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার : / ১৪৪ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুরে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন ২০২৬) দুপুরে মাওনা পপুলার রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. আলফাজ উদ্দিন স্বপন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহাগ ভান্ডার এবং শুভেচ্ছা বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের প্রধান উপদেষ্টা হাজী তাজ উদ্দিন আহমেদ এবং দৈনিক বাংলাদেশের ভোর-এর সম্পাদক ও ক্লাবের সম্মানিত সদস্য মো. সাইফুল ইসলাম (দীপু)।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান ইকবাল, শাহাদাত হোসেন আবির, আলমগীর হোসন সাগর,শামীম আল মামুন, কামাল পাশা, সজীব ঢালী, সুমন প্রধান, হুমায়ুন কবি,শামীম, এনামুল হক (মিস্টার), শামসুদ্দিন বাবর,, জসীমউদ্দীনসহ শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সাংবাদিকরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা সাংবাদিকতার নৈতিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তারা বলেন, একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সাংবাদিক সংগঠন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল মালেক সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি সংগঠনের সদস্যদের


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category