• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

শ্রীপুর প্রেসক্লাবে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার : / ৭৪ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের ২০২৫–২০২৭ কার্যকরী কমিটির মাসিক সভা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। শ্রীপুর
প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল মালেকের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাংবাদিক টিপু সুলতান।
সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, তথ্য যাচাই, সংগঠনের শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্য এবং প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে সত্যতা, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রেসক্লাবের নিয়মিত মাসিক সভা অব্যাহত রাখা, সদস্যদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন সদস্যরা।
সভাপতি আব্দুল মালেক বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। শ্রীপুরের বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় বস্তুনিষ্ঠভাবে সংবাদমাধ্যমে তুলে ধরার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
সাধারণ সম্পাদক টিপু সুলতান বলেন, সংগঠনের নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আব্দুল হান্নান সোহাগ প্রধান,আলফাজ উদ্দিন স্বপন, মাহফুজুর রহমান ইকবাল,মোঃ উজ্জ্বল মিয়া, মুনসুর আহম্মেদ, সুমন প্রধান, আশরাফুল আলম সরকার, কামাল পাশা, মো. আলমগীর হোসেন (উজ্জল), মো. সামি, মো. ফরহাদ, ওসমান গনি, আব্দুল রহিম, কবির হোসেন, আকন্দ, আল আমিন কবি, সিনিয়র সাংবাদিক লতিফ আনসারী, ফয়সাল আহমেদ আরিয়ান, আল আমিন খান, শাহাদাৎ হোসাইন আবির, জহির হোসেন খান, হাজী আসাদুজ্জামান,, মাসুম মিয়া, শফিকুল ইসলাম, শামীম আল মামুন, আলমগীর হোসেন সাগর, বাবুল মিয়া ও এনামুল হক উপস্থিত ছিলেন।
পরে প্রেসক্লাবের সার্বিক উন্নতি ও সদস্যদের পেশাগত সফলতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category