• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
Headline
আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ

শ্রীপুর পৌর ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনার কেন্দ্রবিন্দু লুৎফর রহমান মন্ডল

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার : / ১২১ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

শ্রীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডে আসন্ন কাউন্সিলর নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের মাঝে বইছে উৎসবমুখর আমেজ। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। আর এই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সমাজসেবক ও জনবান্ধব ব্যক্তিত্ব লুৎফর রহমান মন্ডলের নাম।

দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং তরুণ সমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করার কারণে তিনি ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।

স্থানীয়দের মতে, লুৎফর রহমান মন্ডল সব সময় সাধারণ মানুষের কথা ভাবেন। এলাকার উন্নয়ন, অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতা, শিক্ষা কার্যক্রমে সহায়তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তার ভূমিকা প্রশংসনীয়। ফলে দিন দিন তার জনপ্রিয়তা বাড়ছে।

৯ নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, একজন সৎ, দক্ষ ও কর্মঠ প্রতিনিধি হিসেবে তারা লুৎফর রহমান মন্ডলকে দেখতে চান। অনেকেই মনে করছেন, তিনি নির্বাচিত হলে ওয়ার্ডের উন্নয়নে নতুন গতি আসবে এবং নাগরিক সেবার মান আরও বৃদ্ধি পাবে।

এদিকে রাজনৈতিক সচেতন মহলের ধারণা, বর্তমান সময়ে শ্রীপুর পৌর ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সবচেয়ে আলোচিত ও শক্ত অবস্থানে রয়েছেন লুৎফর রহমান মন্ডল। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে তাকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ ও প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category