• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালন।

নিজস্ব প্রতিবেদক মর্নিং বিডি ডট নিউজ। / ১৮৫ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

শাহিন আলম, হবিগঞ্জ জেলা প্রতিনিধি:

আজ ২১ ফেব্রুয়ারি ২০২৬, শায়েস্তাগঞ্জ উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গভীর ভাবগাম্ভীর্যের সাথে পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, প্রভাতফেরি এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বিশেষভাবে তামিম আল জামান-এর নেতৃত্বে আনসার ও ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারা শহীদ মিনার প্রাঙ্গণ প্রস্তুত করা, প্রভাতফেরি পরিচালনা এবং কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে সহায়তা করেছেন। পাশাপাশি আনসার সদস্যরাও শহীদ মিনারে গিয়ে শুদ্ধাঞ্জলীর মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন।
রাত ১২টার সময় শহীদ মিনারে রাজনৈতিক দল, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণির জনগণ একযোগে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শুদ্ধাঞ্জলি প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই ভাষার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তারা বলেন, মহান একুশ আমাদের চেতনার উৎস, আত্মমর্যাদার প্রতীক এবং স্বাধীনতার প্রেরণা। শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। বিশেষভাবে আনসার ও ভিডিপি বাহিনী, তামিম আল জামান-এর নেতৃত্বে দেশের জন্য যে ভূমিকা পালন করছে তা সত্যিই প্রশংসনীয়।
মহান একুশ আমাদের চেতনার শক্তি, শহীদদের আত্মত্যাগ চিরকাল জাতিকে অনুপ্রাণিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category