• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
Headline
সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১

বিশ্ব দুগ্ধ দিবসে নওগাঁয় র‍্যালি ও আলোচনা সভা, মিল্কভিটা চালুর আশ্বাস এমপির

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি: / ১৭৯ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুন) বেলা ১১টায় জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে “দুগ্ধ উৎপাদনে নারী খামারির উন্নয়নের অগ্রযাত্রা” প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রাণিসম্পদ দপ্তরে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহাফুজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনামিকা নজরুল এবং জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়াও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা, খামারি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি জাহিদুল ইসলাম ধলু বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণে দুগ্ধ খামারিদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুধভিত্তিক বিভিন্ন বায়ো-প্রোডাক্ট ও মূল্য সংযোজিত পণ্য উৎপাদনের মাধ্যমে খামারিরা আরও লাভবান হতে পারেন। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, খামারিদের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধি এবং দুগ্ধ শিল্পের উন্নয়নে সরকার কাজ করছে। নওগাঁর দুগ্ধ খাতকে আরও এগিয়ে নিতে দ্রুত সময়ের মধ্যে এখানে মিল্কভিটা-এর কার্যক্রম চালুর আশ্বাসও দেন তিনি।
আলোচনা সভায় বক্তারা দুগ্ধ উৎপাদন বৃদ্ধি, নারী খামারিদের ক্ষমতায়ন এবং নিরাপদ ও পুষ্টিকর দুধ উৎপাদনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category