• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে কৃষক কার্ড বিতরণ, কৃষকের হয়রানি বন্ধে গুরুত্ব। শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ দেশে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে কয়রায় শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী জামালপুরের রশিদপুরে কালভার্ট বন্ধ করে ভবন নির্মাণ: ৫০ বিঘা জমি অনাবাদি, চরম বিপাকে দুইশ কৃষক পঞ্চগড়ে কম্পিউটার লেখক ব্যবসায়ীর রহস্য জনক মৃত্যু এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি  বালু-মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন, কালীগঞ্জে যুবককে ২ লাখ টাকা জরিমানা। গাজীপুরের শ্রীপুরে কলেজছাত্রীকে অপহরণ, ছাত্রদল নেতা বহিষ্কার আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

বালু-মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন, কালীগঞ্জে যুবককে ২ লাখ টাকা জরিমানা।

মোঃপনির খন্দকার স্টাফঃ রিপোটার / ৭৪ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

মোঃপনির খন্দকার
স্টাফঃ রিপোটার

গাজীপুরের কালীগঞ্জে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অভিযোগে নাঈম আহম্মেদ মুন্না নামের এক যুবককে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার নাগরী ইউনিয়নের রায়েরদিয়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রায়েরদিয়া এলাকায় অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা লঙ্ঘনের অভিযোগে নাঈম আহম্মেদ মুন্নার বিরুদ্ধে ১৯৪/২০২৬ নম্বর মামলা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ-সংক্রান্ত ডি.সি.আর নম্বর ৭২৫৫০২।
অভিযানে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন রাষ্ট্রের পক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তা। বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, বালু ও মাটি ব্যবস্থাপনা সংক্রান্ত আইন লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বা ব্যবস্থাপনার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category