• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বার্ষিক পরিদর্শন প্যারেডে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের পেশাদারিত্বের প্রশংসা রেঞ্জ ডিআইজির

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ৭৫ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের বার্ষিক পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ। প্যারেডে পুলিশ সদস্যদের কুচকাওয়াজ পরিদর্শন শেষে ডিআইজি তাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জেলা পুলিশের পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। ডিআইজি মো. আশিক সাঈদ বলেন, সীমান্তবর্তী জেলা হওয়া সত্ত্বেও চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে। মাদক, চোরাচালান ও অপরাধ দমনে জেলা পুলিশের কার্যকর ভূমিকারও প্রশংসা করেন তিনি। তিনি আরও বলেন, বার্ষিক পরিদর্শন প্যারেডের মাধ্যমে পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব, দক্ষতা ও সক্ষমতা আরও সুদৃঢ় হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। প্যারেড পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) মো. ইয়াসির আরাফাত। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এএনএম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক, পিপিএম, সহকারী পুলিশ সুপার (প্রবেশন), জেলার অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।
বার্ষিক পরিদর্শন প্যারেডের মধ্য দিয়ে জেলা পুলিশের শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্ব আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়। শৃঙ্খলা • পেশাদারিত্ব • জনসেবা—নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ গড়তে জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category