• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বারঘরিয়ায় বাইশপুতুলের উদ্যোগে রথযাত্রায় পাঁচ হাজার ভক্তের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ১১৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া বাইশপুতুল সার্বজনীন দুর্গা মন্দিরের আয়োজনে রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টায় মন্দির প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। পরে এটি বারঘরিয়া ব্রিজ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় বারঘরিয়া বাইশপুতুল সার্বজনীন দুর্গা মন্দিরে এসে শেষ হয়। র‍্যালিতে বারঘরিয়া, মহারাজপুর, রানীহাটি ও বালিয়াডাঙ্গা ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় পাঁচ হাজার ভক্ত অংশগ্রহণ করেন। ভক্তদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে। এ সময় উপস্থিত ছিলেন বারঘরিয়া বাইশপুতুল সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি প্রণব কুমার পাল, সাধারণ সম্পাদক মৃণাল কান্তি পালসহ মন্দির পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। এছাড়াও স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও বিভিন্ন বয়সী ভক্তরা র‍্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
আয়োজকরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উদযাপনের লক্ষ্যে এ র‍্যালির আয়োজন করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে র‍্যালি শেষে ভক্তদের অংশগ্রহণে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category