• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
Headline
সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১

বাঁশখালীর জনমানুষের জয়; আইনি লড়াইয়ে প্রার্থিতা ফিরে পেলেন এডভোকেট আরিফুল হক তায়েফ

আনিছুর রহমান নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম। / ২৫২ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

আনিছুর রহমান
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।

চট্টগ্রাম বাঁশখালীর রাজনৈতিক আকাশে জমে থাকা অনিশ্চয়তার মেঘ কেটে গেল। অবশেষে আইনি লড়াইয়ে জয়ী হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে সগৌরবে ফিরলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট আরিফুল হক তায়েফ।

আজ ১২ই জানুয়ারি ২০২৬, ইং তারিখ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত এক জনাকীর্ণ আপিল শুনানিতে তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়। এর মাধ্যমে বাঁশখালীর গণমানুষের অধিকার আদায়ের লড়াইয়ে এক নতুন গতির সঞ্চার হলো।

উল্লেখ্য যে, গত ৪ঠা জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাইকালে ছোটখাটো কিছু ত্রুটির অজুহাতে তার মনোনয়নপত্রটি বাতিল করেছিলেন। তবে বিচক্ষণ আইনজীবী ও লড়াকু এই তরুণ নেতা পরাজয় মেনে না নিয়ে ন্যায়ের লড়াই চালিয়ে যান। গত ৭ই জানুয়ারি তিনি নির্বাচন কমিশন সচিবালয়ে (আপিল মামলা নং: ১৫৩/২৬) আপিল দায়ের করেন। আজ শুনানিতে বিজ্ঞ আইনজীবীদের জোরালো যুক্তি ও সঠিক তথ্য-উপাত্ত উপস্থাপনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন রিটানিং কর্মকর্তার সিদ্ধান্ত বাতিল করে তায়েফের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

প্রার্থিতা ফিরে পেয়ে আবেগাপ্লুত কণ্ঠে এ্যাডভোকেট আরিফুল হক তায়েফ বলেন,
“আলহামদুলিল্লাহ! এই জয় আমার ব্যক্তিগত জয় নয়, এটি বাঁশখালীর প্রতিটি মুক্তিকামী মানুষের জয়। ষড়যন্ত্র করে জনগণের কণ্ঠরোধ করা যায় না, আজকের এই রায়ে তা আবারও প্রমাণিত হলো। আমি নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ন্যায়বিচার নিশ্চিত করার জন্য। ইনশাআল্লাহ, বাঁশখালীর পরিবর্তনের যে ডাক আমরা দিয়েছি, গণমানুষের সমর্থনে তা চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে যাবে।”

এদিকে মনোনয়ন বৈধ হওয়ার খবর বাঁশখালীতে পৌঁছামাত্রই গণঅধিকার পরিষদের নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের মাঝে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা দেয়। বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে। এলাকার ভোটাররা মনে করছেন, তরুণ এই আইনজীবীর প্রার্থিতা ফিরে পাওয়া নির্বাচনী সমীকরণকে আমূল বদলে দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category