• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

বাঁশখালী গার্লস ক্রিকেট টিমকে ক্রীড়া সামগ্রী ও বন্যাদুর্গতদের পুনর্বাসন সহায়তা প্রদান

আনিছুর রহমান নিজস্ব প্রতিবেদক:- / ১০৮ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

আনিছুর রহমান
নিজস্ব প্রতিবেদক:-

চট্টগ্রামের বাঁশখালীতে নারীদের খেলাধুলায় সম্পৃক্ততা বৃদ্ধি এবং গ্রামীণ পর্যায়ে ক্রীড়ার মান উন্নয়নের লক্ষ্যে ‘বাঁশখালী গার্লস ক্রিকেট টিম’-কে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে। ঐতিহ্যবাহী ‘আগ্রাবাদ ক্লাব’-এর উদ্যোগে এই সহায়তা দেওয়া হয়। একই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের পরিবার ও শিক্ষার্থীদের মাঝে পুনর্বাসন ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। সোমবার (১০ আগস্ট ২০২৬ ইং) তারিখ বাঁশখালী উপজেলার নাপোড়া ইউনিয়নে অবস্থিত মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজ ভবনের হলরুমে এক অনাড়ম্বর ও আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে এই উপহারসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট চেয়ারম্যান মিসেস শিরিন আক্তার চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট সেক্রেটারি মিসেস আসমা নেওয়াজ আহমেদ, ডিস্ট্রিক্ট ট্রেজারার মিসেস শাহনাজ মাহমুদ মিতা, ডিস্ট্রিক্ট আইএসও মিসেস কাজী ইসমত আরা মিলি, পিএনআর মিসেস খালেদা আউয়াল। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ৯ ও ১১ নং পুইচড়ি ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ রিদোয়ান এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্যা নুরনাহার। আগ্রাবাদ ক্লাবের প্রেসিডেন্ট মিসেস শামসুন্নাহার আনোয়ার ও সেক্রেটারি মিসেস ফারাহ সুলতানা শহীদ-এর সার্বিক তত্ত্বাবধানে এবং আমন্ত্রিত নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানে বিভিন্ন সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে— বাঁশখালী গার্লস ক্রিকেট টিমের খেলোয়াড়দের হাতে খেলার ব্যাট, হেলমেট, বলসহ প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম; বন্যা পরবর্তী ক্লাবের আর্থিক সহায়তায় ক্ষতিগ্রস্ত টিমের ২টি পরিবারকে ২টি সেলাই মেশিন; ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারকে স্যানিটারি ল্যাটিন ও ৫টি রিং স্ল্যাব এবং দলের ২৫ জন খেলোয়াড়কে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ।

উপহার সামগ্রী গ্রহণ করার পর ক্লাবের প্রেসিডেন্ট ও টিম ম্যানেজার-ক্যাপ্টেন আশাবাদ ব্যক্ত করে জানান, সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার আর্থিক সহায়তা পেলে বাঁশখালীর এই নারী ক্রিকেটাররা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে খেলার গৌরব অর্জন করতে পারবে এবং দেশের জন্য সুনাম বয়ে আনতে সচেষ্ট হবে। আগ্রাবাদ ক্লাবের এই মহতী উদ্যোগ বাঁশখালীর নারী ক্রীড়াবিদদের মনোবল বহুগুণ বাড়িয়ে দেবে এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য এই সহায়তা বড় ধরনের স্বস্তি নিয়ে এসেছে। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সুধীজনরা ক্লাবের এই জনহিতকর ও ক্রীড়াবান্ধব উদ্যোগকে আন্তরিক সাধুবাদ জানিয়েছেন।
অনুষ্ঠানে ক্লাবের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তরুণ নারী খেলোয়াড়দের পদচারণায় ও অতিথিদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category