• বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
Headline
সরিষা’বাড়ীতে পুলিশের অভিযানে ৫২ পিস ইয়া’বাসহ তিন মাদক বিক্রে’তা গ্রেফতার। বদলগাছীতে ভ্রাম্যমাণ আদালতে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড সান্তাহারে সংস্কারহীন সংকীর্ণ রাস্তায় চরম ভোগান্তিতে প্রতিবন্ধী ও অসুস্থ মানুষ ৫৯ বিজিবির ভোলাহাট সীমান্তে অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় মোবাইল ফোন, ইয়াবা এবং নেশাজাতীয় ট্যাবলেট এর বিশাল চালান জব্দ পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন কারিকে অর্থদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ; নেই প্রধান ৬ কর্মকর্তা   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪ টি ভারতীয় গরু জব্দ জামালপুরের বকশীগঞ্জে নতুন সাংবাদিক সংগঠন “প্রেসক্লাব বকশীগঞ্জ”-এর ১৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বদলগাছীতে ভ্রাম্যমাণ আদালতে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ / ৪৩ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলার ভান্ডারপুর বাজার এলাকায় প্রকাশ্যে মাদক সেবনের দায়ে মো. রেজাউল হোসেন নামে এক যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৩ মে) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের পরিচালিত অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ছনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল হোসেন দীর্ঘদিন ধরে ভান্ডারপুর বাজার এলাকায় প্রকাশ্যে মাদক সেবন করে আসছিলেন। তার এমন কর্মকাণ্ডে বাজারের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে অভিযান পরিচালনা করা হয়।
আটকের পর রেজাউল হোসেন নিজের অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন,
“মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। প্রকাশ্যে মাদক সেবনের মাধ্যমে জনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বদলগাছী থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে।
এদিকে, প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ভান্ডারপুর বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। তারা জানান, মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকলে এলাকায় অপরাধ প্রবণতা কমবে এবং সামাজিক পরিবেশ আরও নিরাপদ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category