• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
Headline
ফুল-ফসলে সাজানো ব্যাংকার আরিফুলের খামার বাড়ি, স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত পঞ্চগড় উত্তর মিঠাপুকুর ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। শ্রীপুরে মাদক ব্যবসায়ী কোকিলাকে অর্থদণ্ড ও কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত নিখোঁজের তিনদিন পর মাটি চাপা শিশুুর লাশ উদ্ধার আটক -২ কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হারুনুর রশিদের সুধী সমাবেশ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার ও ফেরত আনয়ন ৫৩ বিজিবি’র সফল তৎপরতা আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, মুচলেকায় নারীকে ছেড়ে দিল পুলিশ কুলিয়ারচরে শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

বদলগাছীতে বজ্রপাতে এক ব্যক্তি গুরুতর আহত, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে স্থানান্তর

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি: / ১২৮ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলায় বজ্রপাতে আলাউদ্দিন (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত ও দগ্ধ হয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। আহত আলাউদ্দিন উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের নাজিরপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২১ জুন) রাত আনুমানিক ৮টার দিকে বাজার থেকে বাড়ি ফিরছিলেন আলাউদ্দিন। পথে নাজিরপুরের সরস্বতী ব্রিজের মাঝামাঝি স্থানে পৌঁছালে হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। বজ্রপাতের তীব্র আঘাতে তার পিঠ ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় এবং তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তার অবস্থা গুরুতর দেখে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে এবং শরীরের দগ্ধ অংশের ব্যাপকতা বিবেচনায় নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে স্থানান্তরের পরামর্শ দেন।
বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এদিকে ঘটনার খবর পেয়ে বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান কেটু ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। তিনি এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে আহতের দ্রুত সুস্থতা কামনা করেন।
স্থানীয় প্রবীণ ব্যক্তিরা জানান, রোববার বিকেল থেকেই এলাকায় তীব্র বজ্রপাত, ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। তারা বলেন, সাম্প্রতিক সময়ে এত ঘন ঘন ও তীব্র বজ্রপাত তারা খুব কমই দেখেছেন। বজ্রপাতের বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক পথচারী ও সাধারণ মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হন।
আবহাওয়া বিশেষজ্ঞরা বর্ষা মৌসুমে বজ্রপাতের সময় খোলা মাঠ, উঁচু স্থান, সেতু বা গাছের নিচে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন। বজ্রপাত শুরু হলে নিরাপদ ভবনে আশ্রয় নেওয়ার পাশাপাশি বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category