• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
Headline
আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ

বকশীগঞ্জের বগারচর ইউনিয়নের গোপালপুরে শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ চাউল বিতরণ।

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি। / ১০৯ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের গোপালপুর উত্তর বেপারীপাড়ায় গরিব, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে চাউল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টায় সমাজসেবক মোশারফ হোসেন বেপারীর নিজ উদ্যোগে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ চাউল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব নিজাম উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ রেজাউল করিম, মোঃ সাইদুর রহমান মাস্টার, আলহাজ্ব সাদা মোল্লা, মোঃ মনির বেপারী মাস্টার, সোবহান মাস্টারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব নিজাম উদ্দিন মোল্লা বলেন, “মানুষ মানুষের জন্য। সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মোশারফ হোসেন বেপারীর এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
বিশেষ অতিথি ডা. মোঃ রেজাউল করিম বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে। সমাজের সামর্থ্যবানদের আরও বেশি করে এগিয়ে আসা উচিত।”
মোঃ সাইদুর রহমান মাস্টার বলেন, “গরিব মানুষের মুখে হাসি ফোটানোই সবচেয়ে বড় ইবাদত। সমাজের প্রতিটি সামর্থ্যবান ব্যক্তি যদি অসহায়দের পাশে দাঁড়ান, তাহলে সমাজ আরও সুন্দর হবে।”
আয়োজক মোশারফ হোসেন বেপারী বলেন, “আমি সব সময় এলাকার অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। ঈদের আনন্দ যেন সবাই ভাগাভাগি করে নিতে পারে, সে লক্ষ্য থেকেই এই সামান্য উদ্যোগ।”
এ সময় স্থানীয় এলাকাবাসী এ ধরনের মানবিক কার্যক্রমকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category