• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

বকশীগঞ্জে মিডওয়াইফের বিরুদ্ধে অবহেলার অভিযোগ, নবজাতকের মৃত্যু: তদন্ত ও শাস্তির দাবি স্বজনদের

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি। / ৮১ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে থাকা মিডওয়াইফের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, প্রসবকালীন সময়ে প্রয়োজনীয় তদারকি ও চিকিৎসাসেবা না পাওয়ায় এক নবজাতকের মৃত্যু হয়েছে।
শনিবার (১১ জুলাই) রাতে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে বলে জানান নবজাতকের স্বজনরা। এ ঘটনায় অভিযুক্ত মিডওয়াইফ নাসরিন জাহান নিলার বিরুদ্ধে দ্রুত তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
স্বজনদের অভিযোগ, প্রসূতির প্রসবকালীন সময়ে দায়িত্বপ্রাপ্ত মিডওয়াইফ যথাযথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করেননি এবং প্রয়োজনীয় সময়ে সঠিক সিদ্ধান্ত ও চিকিৎসা ব্যবস্থা গ্রহণে বিলম্ব হয়েছে। এর ফলেই নবজাতকের মৃত্যু হয়েছে বলে তারা দাবি করেন।
ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে স্বজনরা বলেন, বিষয়টির নিরপেক্ষ তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মিডওয়াইফ নাসরিন জাহান নিলার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে স্বাস্থ্য অধিদপ্তরে লিখিত অভিযোগ দাখিল করা হলে বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category