• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
Headline
দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক

বকশীগঞ্জে ফিলিং স্টেশনে হামলা: ড্রাইভার-সুপারভাইজার আহত, টাকা ছিনতাইয়ের অভিযোগ

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি। / ৮৮ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জে একটি ফিলিং স্টেশনে জ্বালানি নেওয়ার সময় জননী পরিবহনের এক ড্রাইভার ও সুপারভাইজারকে মারধরের ঘটনা ঘটেছে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, বকশীগঞ্জের পরেশ সাহা ফিলিং স্টেশনে জ্বালানি নিতে গেলে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ফিলিং স্টেশনের সামনে অবস্থিত একটি মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারের মালিক মতিউর রহমানের নেতৃত্বে ৮-১০ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়।
হামলায় জননী গাড়ির ড্রাইভার ও সুপারভাইজার গুরুতর আহত হন। এ সময় হামলাকারীরা সুপারভাইজারের কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে।
আহতদের দ্রুত উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে বকশীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category