• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
Headline
আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ

বকশীগঞ্জে উপজেলা পরিষদের নতুন অডিটোরিয়ামের উদ্বোধন; দুস্থ ও পানিবন্দী পরিবারের মাঝে সহায়তা বিতরণ।

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি। / ৭১ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়ামের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে পানিবন্দী অসহায় ও দুস্থ মানুষের মাঝে শুকনো খাবার, গৃহ মঞ্জুরির চেক ও ঢেউটিন বিতরণ করা হয়।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, উপজেলা প্রকৌশল বিভাগ ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক।

এ সময় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আসমা-উল-হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল এবং উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি বকশীগঞ্জ পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category