• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

বকশীগঞ্জে অটোরিকশা চুরি করে পালানোর সময় এক চোর আটক, পুলিশের কাছে সোপর্দ

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি। / ১৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি।

জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকায় অটোরিকশা চুরি করে পালানোর সময় এক চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে পৌর এলাকার গোয়ালগাঁও জেলখানা রোডে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার মালীরচর তকিরপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে এরশাদ মিয়া পশু হাসপাতাল রোডে রবি অফিসের সামনে তার অটোরিকশা রেখে ভেতরে যান। মাত্র কয়েক মিনিট পর ফিরে এসে তিনি দেখেন তার অটোরিকশাটি নেই।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজনকে বিষয়টি জানানো হলে রবি অফিসে কর্মরত ১০-১২ জন কর্মী মোটরসাইকেল নিয়ে বিভিন্ন দিকে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে গোয়ালগাঁও জেলখানা রোড এলাকায় প্রায় এক কিলোমিটার দূরে অটোরিকশাসহ চোরকে আটক করতে সক্ষম হন তারা। পরে তাকে রবি অফিসে নিয়ে আসা হয়।
খবর পেয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় চোর আটকের খবরে উৎসুক জনতা ও অটোরিকশা হারানো চালকেরা সেখানে ভিড় করেন। পরে উত্তেজিত জনতা চোরকে শাস্তির দাবিতে বিক্ষোভ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরবর্তীতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম ও উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহম্মেদ সুমনসহ স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে আটক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, বকশীগঞ্জ পশু হাসপাতাল রোডসহ উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অটোরিকশা চুরির ঘটনা ঘটছে। তবে এবারই প্রথম একজন চোরকে হাতেনাতে আটক করা সম্ভব হয়েছে বলে তারা জানান।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, আটক ব্যক্তিকে থানায় নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category