• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
Headline
এক বছর বয়সী শিশুর হৃদরোগের চিকিৎসায় দেশবাসীর কাছে আর্থিক সহায়তার আবেদন শ্রীপুর পৌর ৪নং এবং ৯নং ওয়ার্ডের জনগণের সঙ্গে মেয়র পদপ্রার্থী বিল্লাল হোসেন বেপারীর মতবিনিময় সান্তাহারে নির্মাণাধীন কাজীপুর জামে মসজিদে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবির উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যু সান্তাহার ফুসওয়ালী জামে মসজিদে সোলার প্যানেলের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

পটিয়ায় হযরত মকবুল শাহ্ (রহ:) এর ৮২ তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন।

পটিয়া (চট্টগ্র) প্রতিনিধি: / ২০২ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

পটিয়া (চট্টগ্র) প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়া পৌর সদর পোষ্ট অফিস সংলগ্নে সুলতানুল আউলিয়া, হযরত রাওয়া, মুশকিল কুশা, জাহাগীরিয়াহ্ সিলসিলা-ই আলিয়াহ্ জাহাগিরিয়াহ্ এর মহান বুজুর্গ হযরত মকবুল শাহ্ রহমতুল্লাহ আলাইহির ৮২তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ মহাসমারোহে গতকাল রবিবার সম্পন্ন হয়েছে।
ওরশ শরীফে দিনব্যাপী নানান কর্মসূচির মধ্যে ছিল খতমে কুরআন, খতমে গাউসিয়া,জিকির, খাজা গান ও কাওয়ালী গান, সেমা মাহফিল ও রাতে মিলাদ মাহফিল শেষে আখেরি মোনাজাত মাধ্যমে ভক্তদের মাঝে তবরুক বিতরণ করা হয়।
হযরত মকবুল শাহ রহমতুল্লাহ আলাইহির পবিত্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষ আয়োজিত মিলাদ মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওরশ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি আজিজুল ইসলাম আজিজ। ওরশ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দীন এর পরিচালনায় অনুষ্ঠিত মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাহাগিরিয়া শাহ্সুফি দরবার শরীফের
পীর হয়রতুল আল্লামা আলহাজ্ব শাহ্সুফি মাওলানা সৈয়দ মোহাম্মদ আলী।
প্রধান বক্তা ছিলেন হযরত মাওলানা মুহাম্মদ সাজ্জাদুল ইসলাম মাদানী, বিশেষ অতিথি ছিলেন হযরত মাওলানা মুহাম্মদ রেজাউল করিম সিদ্দিকী, বিশেষ বক্তা ছিলেন, গাউসিয়া রহমানীয়া মসজিদের খতিব হযরত মাওলানা আলী হোসাইন আলকাদেরী।

এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ আবু ইউসুফ, মুহাম্মদ আবু সৈয়দ, সহ সভাপতি আসহাব উদ্দিন, আমির হোসেন সওদাগর, ইব্রাহিম খলিল, নাছির উদ্দীন টিপু, ফোরকান উদ্দীন বাবু, মুহাম্মদ হাছান, আলমগীর বাবু, মামুনুর রশিদ মামুন, তৌহিদুল ইসলাম, হাবিবুর রহমান সহ কমিটির ১৫১জন সদস্যসহ এলাকার মান্যগন্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত ওরশ শরীফে উপজেলার প্রত্যান্ত অঞ্চল থেকে প্রায় ২০ হাজার ভক্তদের মিলনমেলা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category