• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

পঞ্চগড়ে মাজার ভক্তদের ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ তোতা মিয়া পঞ্চগড়, / ১৮৫ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

মোঃ তোতা মিয়া পঞ্চগড়,

দেশের বিভিন্ন এলাকায় মাজারে হামলা, ভাংচুর সহ সুলতানুল আউলিয়া শাহ আলী বাগদাদী (রহ.)-এর মাজার শরীফে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে তরিকতপন্থী মুসলমানরা। আজ শনিবার (২৩ মে) সকাল ১০ টা থেকে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঢাকা-পঞ্চগড় জাতীয় মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী দাড়িয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও বাংলাদেশ সুপ্রিম পার্টি পঞ্চগড়ের ব্যানারে জেলার সর্বস্তরের তরিকতপন্থী মুসলমানরা এই কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, মাজার শরীফ মুসলিম উম্মাহর অন্যতম পবিত্র ও আবেগ জড়ানো স্থান। সেখানে হামলা ও ভাঙচুর চালিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে চরম আঘাত হানা হয়েছে। বক্তারা অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

মানববন্ধনে বক্তারা যেকোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি ও মাজারের পবিত্রতা রক্ষা করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। এসময় মানববন্ধনে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সদস্য আবু সালেহ, এ্যাডভোকেট দেলোয়ার হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় সদস্য আব্দুল ওয়াদুদ বদশা, জকির হোসাইন, রমজান আলী ও ফারুক হোসেন।

পরে পঞ্চগড় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও ধর্মবিষয় মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category