• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
Headline
দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু লাখো মানুষের ঢল, মুখরিত চট্টগ্রাম | সফল হোক জশনে জুলুস—ঈদে মিলাদুন্নবী (সা.) শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি

পঞ্চগড়ে পুলিশের আয়োজনে মাস্টার প্যারেট কল্যাণ সভা অনুষ্ঠিত 

মোঃ তোতা মিয়া পঞ্চগড় জেলা প্রতিনিধি  / ৭৬ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

মোঃ তোতা মিয়া পঞ্চগড় জেলা প্রতিনিধি 

পঞ্চগড় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে রবিবার সকালে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার মোঃ আবু সাইম। এসময় পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস মার্ক প্রদান করেন।

পুলিশ সুপার প্যারেড পরিদর্শন শেষে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, নিয়মিত পিটি-প্যারেড করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার -পরিচ্ছন্নতা, খেলাধুলা করা এবং পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য নির্দেশ প্রদান করেন।
প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (প্রবি) মোঃ মনজুরুল আলম।

প্যারেড শেষে পঞ্চগড় পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ আবু সাইম।
পুলিশ সুপার কল্যাণ সভায় অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা ধৈর্যের সাথে শোনেন এবং সমাধানের আশ্বাস ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দিক-নির্দেশনা প্রদান করেন।

বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের মধ্যে জুন/২০২৬ মাসের পুরুস্কার হিসেবে
শ্রেষ্ঠ থানা হিসেবে বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ হিসেবে মোঃ মোখলেছুর রহমানকে বিশেষ পুরুস্কার হিসেবে জেলা গোয়েন্দা শাখার মোঃ এনায়েত করিম,
শ্রেষ্ঠ এসআই হিসেবে পঞ্চগড় সদর থানার এসআই (নিরস্ত্র) মোঃ মানিক মিয়া,
শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার একই থানার এএসআই (নিরস্ত্র) তপন কুমার রায়, বিশেষ পুরস্কার পেলেন আটোয়ারী থানার এসআই মোঃ আরশাদুল হক, বোদা থানার এস আই সৈয়দ মামুন হক, ৷ বোদা থানার এসআই রবিউল ইসলাম ও পঞ্চগড় অপরাধ শাখার কনস্টেবল মো. মেহেদী হাসান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল),
মোঃ শইমী ইমতিয়াজ, আরআই, পুলিশ লাইন্স, ডিআইও-১, জেলা গোয়েন্দা শাখা, কোর্ট ইন্সপেক্টর, সকল থানার অফিসার ইনচার্জ, টিআই প্রশাসনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category