• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
Headline
সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১

নারী শিক্ষার অগ্রযাত্রায় মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ জেলা প্রতিনিধি / ২২৬ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উদ্যোগে ১৯ জানুয়ারি সোমবার সকাল ১১.০০ ঘটিকায় সদর উপজেলার রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে “নারী শিক্ষার অগ্রযাত্রায় মাদকমুক্ত সমাজের ভূমিকা” শীর্ষক এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুইজ প্রতিযোগিতা, শপথ বাক্য পাঠ ও লাল কার্ড প্রদর্শনের আয়োজন করা হয়। উক্ত
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব চৌধুরী ইমরুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। প্রধান অতিথি বক্তব্যে বলে, মাদকদ্রব্যের ভয়াবহ সামাজিক ক্ষতি, নৈতিক অবক্ষয় প্রতিরোধ এবং নারী শিক্ষার মাধ্যমে তারুণ্যনির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন, জবাবদিহিতামূলক ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা: হাসান আলী। এছাড়াও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী স্লোগান সংবলিত উপহার সামগ্রী বিতরণ করা হয় এবং সমবেতভাবে মাদকবিরোধী লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category