• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

নাচোলে কওমী মাদ্রাসায় ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন।

নিজস্ব প্রতিবেদক মর্নিং বিডি ডট নিউজ / ৬৪ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক মর্নিং বিডি ডট নিউজ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কন্যানগর দারুল উলুম কওমী মাদ্রাসা ও জামে মসজিদে মুসল্লি ও শিক্ষার্থীদের সুবিধার্থে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার  সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়। World Assembly of Muslim Youth (WAMY), বাংলাদেশ-এর তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
নির্মাণকাজের উদ্বোধন ও সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার আমীর ও মেয়র পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা আমীর ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইয়াকুব আলী, নাচোল পৌরসভার সহকারী সেক্রেটারি মো. নুরুল হোদা, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মো. জামিরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সংশ্লিষ্টরা জানান, মাদ্রাসা ও মসজিদে আগত শিক্ষার্থী ও মুসল্লিদের ওযু ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্মাণকাজ সম্পন্ন হলে মাদ্রাসার শিক্ষার্থী ও মসজিদের মুসল্লিরা আরও স্বাচ্ছন্দ্যে ওযু ও প্রয়োজনীয় স্যানিটেশন সুবিধা ব্যবহার করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category