• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
Headline
দুর্গাপূজায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন খালেকুজ্জামান বাবলু। দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান

দুর্গাপূজায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন খালেকুজ্জামান বাবলু।

মোঃপনির খন্দকার স্টাফঃ রিপোটার / ১৬ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মোঃপনির খন্দকার
স্টাফঃ রিপোটার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু। তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন, দুর্গোৎসব সবার জীবনে বয়ে আনবে আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা।
এক শুভেচ্ছা বার্তায় খালেকুজ্জামান বাবলু বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালির ঐতিহ্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য উৎসব। এ উৎসব শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে।
তিনি বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই চেতনাকে ধারণ করে বাংলাদেশে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করবে, এটাই আমাদের প্রত্যাশা। ধর্ম-বর্ণনির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গড়ে উঠুক।
খালেকুজ্জামান বাবলু আরও বলেন, শারদীয় দুর্গাপূজা যেন আনন্দ-উৎসাহ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়, সে জন্য সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। পূজামণ্ডপসহ সার্বিক পরিবেশের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
কালীগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে তিনি বলেন, উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও সৌহার্দ্য অটুট রেখে সবাই মিলেমিশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করুক—এটাই তাঁর প্রত্যাশা।
তিনি আশা প্রকাশ করেন, শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা সমাজের প্রতিটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category