• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

ঝালকাঠি জেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:- / ১০২ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠি জেলা জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় ঝালকাঠি সদর হাসপাতাল চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি উপলক্ষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভারও আয়োজন করা হয়।

জেলা কৃষক দলের সভাপতি মো. তকদীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সমবায় সম্পাদক কৃষিবিদ মো. সিরাজুন্নবী মামুন।

এ সময় আরও বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল হক টুটুল, সিনিয়র সহ-সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু এবং সাধারণ সম্পাদক চাষি নান্না খলিফা।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মো. সিরাজুন্নবী মামুন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্যোগে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী পাঁচ বছরে দেশের জেলা, উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে পর্যায়ক্রমে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”

তিনি আরও বলেন, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠি জেলায়ও এ বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচিতে শতাধিক কৃষকের মাঝে ঔষধি ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

সভাপতির বক্তব্যে মো. তকদীর হোসেন বলেন, “কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠি জেলা কৃষক দল পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষ রোপণ এবং চারা বিতরণ কার্যক্রম অব্যাহত রাখবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category