• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
Headline
শারদীয় দুর্গোৎসবে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদারকে দেখতে বাসায় জামায়াতের জেলা আমির চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুঃস্থ, দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মধ্যে “প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শাড়ী বিতরণ করেন সানজিদা ইয়াসমিন তুলি, এমপি। ঝালকাঠি কলেজ খেয়াঘাটে বাড়তে পারে খেয়া ভাড়া, দুর্ভোগে যাত্রীরা ফুলবাড়ীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন আনন্দ কুমার গুপ্ত দুর্গাপূজায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন খালেকুজ্জামান বাবলু। দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন

ঝালকাঠি কলেজ খেয়াঘাটে বাড়তে পারে খেয়া ভাড়া, দুর্ভোগে যাত্রীরা

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:- / ৪৩ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠি কলেজ খেয়াঘাটে খেয়া পারাপারের ভাড়া বাড়ানোর চিন্তাভাবনা করছে কর্তৃপক্ষ। বর্তমানে জনপ্রতি ১০ টাকা ভাড়া নেওয়া হলেও তা বাড়িয়ে আরও ৫ টাকা করার পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। এতে জনপ্রতি ভাড়া ১৫ টাকা হতে পারে। জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে ভাড়া বাড়ানোর সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে।

এদিকে, ভাড়া বাড়ানোর উদ্যোগ নিয়ে আলোচনা চললেও যাত্রীদের নিরাপত্তা ও দুর্ভোগ নিরসনে পর্যাপ্ত ব্যবস্থা না থাকার অভিযোগ উঠেছে। প্রায় দুই কিলোমিটার পথ নদী পারাপারে যাত্রীদের রোদ-বৃষ্টির মধ্যে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। যাত্রীদের জন্য নেই পর্যাপ্ত ছাউনি কিংবা প্রতিকূল আবহাওয়া থেকে রক্ষার উপযুক্ত ব্যবস্থা।

অভিযোগ রয়েছে, একটি ট্রলারে প্রায় ২২ জন যাত্রী নিয়ে নদী পারাপার করা হচ্ছে। ছাউনি না থাকায় রোদ-বৃষ্টির মধ্যে ঝুঁকি ও কষ্ট নিয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে যাত্রীদের।
যাত্রীদের অভিযোগ, জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে ভাড়া বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও যাত্রীসেবার মান উন্নয়ন, নিরাপদ পারাপার এবং দুর্ভোগ লাঘবে কর্তৃপক্ষের তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

এ অবস্থায় খেয়া পারাপারের ভাড়া বাড়ানোর আগে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, ট্রলারে পর্যাপ্ত ছাউনির ব্যবস্থা করা এবং সেবার মান উন্নয়নের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

এখন প্রশ্ন হলো—যাত্রীদের দুর্ভোগ লাঘব না করে শুধু ভাড়া বাড়ানো কতটা যৌক্তিক? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের অপেক্ষায় রয়েছেন খেয়াঘাট ব্যবহারকারী সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category