• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

জলাবদ্ধতায় পানিবন্দি মানুষের পাশে প্রবাসী সমাজসেবক নুরুল আলম, খাদ্যসামগ্রী বিতরণ।

নিজস্ব প্রতিবেদক, আবুল কাশেম (চট্টগ্রাম): / ৯৫ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, আবুল কাশেম (চট্টগ্রাম):

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। দুর্ভোগে থাকা এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট প্রবাসী সমাজসেবক ও দানবীর মুহাম্মদ নুরুল আলম।
বৃহস্পতিবার (৯ জুলাই) তার উদ্যোগ ও অর্থায়নে জুঁইদণ্ডী ইউনিয়নের পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ভোজ্য তেল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যপণ্য।
এ সময় স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে এবং নির্ধারিত স্থানে খাদ্যসামগ্রী পৌঁছে দেন। আকস্মিক জলাবদ্ধতায় কর্মহীন হয়ে পড়া নিম্নআয়ের মানুষের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
প্রবাসী সমাজসেবক মুহাম্মদ নুরুল আলম বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যতদিন প্রয়োজন, সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, চলমান জলাবদ্ধতায় অনেক পরিবার চরম কষ্টে দিন কাটাচ্ছে। এমন পরিস্থিতিতে নুরুল আলমের এই মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে স্বস্তি এনে দিয়েছে। তারা এ ধরনের সহযোগিতাকে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ বলে অভিহিত করেন।
স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেন, সমাজের বিত্তবান ও প্রবাসী ব্যক্তিরাও এভাবে এগিয়ে এলে দুর্যোগকবলিত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category