• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
Headline
সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১

জমকালো আয়োজনের মাধ্যমে দিয়ে আমিরুল আউলিয়ার ১৪০ তম বার্ষিক ওরুশ পালিত।

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি। / ১৭৫ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রামের পটিয়ায় আধ্যাত্মিক সাধক আমিরুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ আমিরুজ্জামান শাহর (ক.) ১৪০তম বার্ষিক ওরশ শরীফ গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার আমির ভান্ডার দরবার শরীফে লাখো ভক্তের সমাগম ঘটছে বলে জানান আয়োজকরা।

সকাল থেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে ভক্ত, অনুরক্ত ও মুরিদরা দরবার প্রাঙ্গণে জড়ো হতে শুরু করে। আমিরুল আউলিয়া দরবারের সব শাহজাদার মঞ্জিলেও একযোগে এই ওরশ অনুষ্ঠিত হয় বার্ষিক এই আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন ভাবে পালিত হয়েছে বলেন আয়োজক কমিটি।
ইতিহাস থেকে জানা যায়, আমিরুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ আমিরুজ্জামান শাহ (ক.) ১৮৪৫ সালে (১ চৈত্র ১২৫২ বঙ্গাব্দ) পটিয়া পৌর সদরের গোবিন্দারখীল গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হযরত মাওলানা চাঁদ (র.)। কঠোর ত্যাগ-তিতিক্ষা ও সাধনার মাধ্যমে তিনি মাইজভাণ্ডারী তরিকায় বিশেষ স্থান লাভ করেন। তিনি ছিলেন তরিকায়ে মাইজভাণ্ডারীর প্রতিষ্ঠাতা হযরত গাউছুল আজম শাহ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (ক.) অন্যতম প্রধান খলিফা।

কথিত আছে, তিনি তার মুর্শিদকে সম্মান জানিয়ে কখনও তাকে পেছনে রেখে বাড়ি ফিরতেন না, বরং উল্টো পায়ে হেঁটে ফিরতেন। মাইজভাণ্ডার শরীফে দপ বা ড্রাম বাজিয়ে জিকির মাহফিলের প্রথা তিনিই প্রথম চালু করেন। হযরত মাওলানা আজিজুল হক শেরে বাংলাও (র.) তার ‘দীওয়ানে আজীজ’ গ্রন্থে আমিরুজ্জামান শাহর মহিমা বর্ণনা করেছেন। প্রতিবছর ১ মাঘ তার দরবারে এই পবিত্র বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়, যা দেশের আধ্যাত্মিক সাংস্কৃতিক জগতে অন্যতম বড় জমায়েত হিসেবে পরিচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category