• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ১২৫ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টা ৪৫ মিনিটে শহীদ সাটু হল মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের’ ধারা বজায় রেখে সংগঠনকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জামিউল হক সোহেল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. বাবর আলী রুমন। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াকিলুর রহমান ওখিল ,জেলা ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিম, সাধারণ সম্পাদক আক্তারুজ্জাম আক্তার, যুগ্ম আহ্বায়ক জানিবুল ইসলাম জসি, ফরিদ আহমেদ ফিরোজ, তন্ময় আহমেদ, ফজলে রাব্বি, মেহেদী আল হাসান ইমন ও সাদমান সাকিব লিপুসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিতে জেলার নয়টি ইউনিটের প্রায় ৪০০ থেকে ৪৫০ জন নেতাকর্মী অংশ নেন। আলোচনা সভায় বক্তারা জাতীয়তাবাদ, সেবা, ঐক্য ও প্রগতির মূলমন্ত্রকে সামনে রেখে স্বেচ্ছাসেবক দলের অতীতের সংগ্রাম ও ঐতিহ্য তুলে ধরেন। একই সঙ্গে আগামী দিনে দেশ ও জনগণের সেবায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও জনসম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন নেতারা। পরে উপস্থিত নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category