• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি নারী গ্রেফতার

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ১২৬ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ, ০৯ জুন ২০২৬:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০ (সত্তর) পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
০৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ০৭:০০ হতে ০৭:৩০ ঘটিকা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন আমনুরা শিশাতলা মিশন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোসা. সেফালী বেগম (৪৮), স্বামী-মো. জাহিদ, সাং-আমনুরা শিশাতলা মিশন, ইউনিয়ন-ঝিলিম, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করা হয়।
তল্লাশিকালে তার হেফাজত হতে ৭০ (সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৭ (সাত) গ্রাম। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামি মাদকসংক্রান্ত একাধিক মামলার আসামি এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলার মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category