• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ৮০ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

জীবন হোক আলোকিত, মাদক হোক পরাজিত’ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন, “মাদক একটি প্রজন্মকে ধ্বংস করে দেয়। সুস্থ ও মেধাবী জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই।” তিনি বিশেষ করে তরুণ প্রজন্মকে ধূমপান ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান এবং কিশোর গ্যাং নির্মূলে প্রশাসনের কঠোর অবস্থানের কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনামসজিদ প্রেসক্লাবের সভাপতি ফয়সাল আজম অপু এবং সিনিয়র সহকারী শিক্ষক শ্রী শ্যাম চন্দ্র দাস।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী ১০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ, জ্যামিতি বক্সসহ অন্যান্য সামগ্রী) তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের মাদকবিরোধী বিশেষ শপথ বাক্য পাঠ করানো হয়। এতে প্রায় ১৬০ জন শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category