আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।
এ ঘটনায় শনিবার (৭ মার্চ) আহত কহিনুর আক্তার (২৮) বাদী হয়ে থানায় মামলা করেন। এর আগে শুক্রবার (৬ মার্চ) উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া বড় বাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন রহিম উদ্দিন (৩২), মো. বাবু (৫২), মো. জসীম (৪২) ও কহিনুর আক্তার (২৮)।
মামলার আসামিরা হলেন মো. সাজ্জাদ (১৯), আবদুল মন্নান (৫০), বুলু আক্তার (৪০) ও রিপা আক্তারসহ (২০) অজ্ঞাত ৭/৮ জন। তারা সবাই বারশত ইউনিয়নের বোয়ালিয়া এলাকার বাসিন্দা।মামলার এজাহারে বাদী কহিনুর আক্তার জানান, ঘটনার দিন ইফতারের আগ মুহুর্তে বাদীদের ক্রয়কৃত জায়গায় বাঁশের কাঞ্চি রাখার কারণে অভিযুক্ত বুলু আক্তার বাদীর শাশুড়ি চেমন আরা বেগমকে গালমন্দ করেন। এ সময় প্রতিবাদ করায় অন্যান্য অভিযুক্তরা বাদীকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেন। হামলার সময় পরিবারের সদস্যরা এগিয়ে এলে এজহারভুক্ত আসামিরা তাদের গুরুতর আহত করেন।
এ ঘটনার বিষয়ে থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, এক নারী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়েরের পর সরেজমিনে তদন্ত করে মামলা রেকর্ড করা হয়েছে। মামলার পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।