• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
Headline
ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু লাখো মানুষের ঢল, মুখরিত চট্টগ্রাম | সফল হোক জশনে জুলুস—ঈদে মিলাদুন্নবী (সা.) শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত ও ৫ জন আহত

গাজীপুরের শ্রীপুরে অনিরাপদ খাদ্য উৎপাদন: ওয়াং চুয়াং বিডি ফুড লিমিটেডকে’ ২ লাখ টাকা জরিমানা

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার : / ৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মানহীন ও অনিরাপদ বেকারী পণ্য উৎপাদনের দায়ে ‘ওয়াং চুয়াং বিডি ফুড লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা এলাকায় অবস্থিত কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাহিদ নিয়াজ শিশির।

অভিযান সূত্রে জানা যায়, কারখানাটিতে মানহীন ও অনিরাপদ পরিবেশে বেকারী পণ্য তৈরি করা হচ্ছিল। ভোক্তাস্বার্থ বিরোধী এমন কার্যক্রমের অপরাধে ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ এর ৩২(ক) ধারায় প্রতিষ্ঠানটিকে নগদ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) জনাব নাহিদ নিয়াজ শিশির জানান, জনস্বার্থে খাদ্য পণ্যের মান নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সাথে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে সঠিক মান বজায় রেখে খাদ্য পণ্য উৎপাদনের জন্য সতর্ক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category