• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

গাজীপুরে সভাপতিসহ খেলাফত মজলিসের অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগদান

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার: / ৩৭৬ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার:
 

গাজীপুরের শ্রীপুরে খেলাফত মজলিসের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস ছাত্তারের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। বুধবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার বরমী বাজারের বরমী জামিয়া আনওয়ারীয়া মাদ্রাসার হলরুমে কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন খেলাফত মজলিসের অর্ধশতাধিক নেতাকর্মী।

বিএনপিতে যোগদানকৃত নেতাকর্মীরা হলেন, খেলাফত মজলিস শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস ছাত্তার, উপজেলার সিনিয়র সহসভাপতি মোশাররফ হোসেন, বরমী আনওয়ারীয়া মাদ্রাসার মোহতামিম মুফতি আশেকে মোস্তফা, খেলাফত মজলিসের সদস্য ইকবাল হোসেনসহ অর্ধ শতাধিক নেতাকর্মী।

খেলাফত মজলিসের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস ছাত্তার বলেন, দীর্ঘ লড়াই আন্দোলন রক্তের বিনিময়ে স্বৈরাচার বিদায় হয়েছে। আমাদের আশার প্রতিফলন হয়নি। যাঁরা ইসলামীক রাষ্ট্র কায়েমের কথা বলছে আসলে তারা ইসলামের ধারে কাছে নেই। তুলনামূলক ভাবে আলেম সমাজকে সবচেয়ে বেশি সম্মান দেয় বিএনপি। তাই আজ অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপির পতাকাতলে সামিল হলাম।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু বলেন, খেলাফত মজলিসের উপজেলা শাখার সভাপতির নেতৃত্বে অর্ধশতাধিক আলেম বিএনপিতে যোগদান করলো। এটি সত্যিই আনন্দের। বিগত সরকারের সময় সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে দেশের আলেম সমাজ। বিএনপির সবসময় আলেম সমাজের সাথে থাকে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ।

আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলে সবচেয়ে সম্মানিত হবেন আলেম সমাজ।
এ যোগদান সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী উলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মাওলানা এসএম রুহুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category