মোঃপনির খন্দকার
স্টাফঃ রিপোটার
গাজীপুর প্রেসক্লাবকে ফ্যাসিবাদমুক্ত করা ও ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের চেষ্টার প্রতিবাদ এবং বিতর্কিত কয়েকজন সাংবাদিকের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
বুধবার (১ জুলাই) সকালে গাজীপুর প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থাসহ বিভিন্ন সংগঠনের সাংবাদিকরা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে তথ্য উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন সাংবাদিক নেতারা।
বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থার সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এবং মাজহারুল ইসলাম কাঞ্চনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর সিনিয়র সদস্য দেলোয়ার হোসেন, তত্ত্বাবধায়ক মণ্ডলীর সদস্য ফারদিন ফেরদৌস, প্রেসক্লাব সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান, অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, খোরশেদ আলম, অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ, হাফিজুর রহমান, মনির সরকার, মনজুরুল হক গাজী, গোলাম রসুল দিনার, পনির খন্দকার প্রমুখ।
এছাড়া গাজীপুরের বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিক নেতৃবৃন্দ এই মানববন্ধনে অংশ নিয়ে গাজীপুর প্রেসক্লাবকে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত ও পেশাদার সাংবাদিকদের একটি নিরাপদ সংগঠনে পরিণত করার জোর দাবি জানান।