• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
Headline
আনোয়ারার ইয়ংওয়ান শিল্পাঞ্চলে শ্রমিক নিয়োগে রাঙামাটিতে খোঁজ, স্থানীয় বেকারদের অগ্রাধিকার কোথায়? গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু, অংশ নিয়েছেন লক্ষাধিক মুসল্লি কুলিয়ারচরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের আরও দুই সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বরেন্দ্র জঙ্গল পরিষ্কার করে বসতি গড়ে তোলার ইতিহাস গোমস্তাপুরের আদিবাসীদের দিনাজপুরে আ’লীগের দুই নেতার বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ মুন্ডুমালা পৌরসভার মেয়র পদে প্রার্থী মাওলানা আনিসুর রহমান, চাইছেন পৌরবাসীর দোয়া ও সমর্থন ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি শফিকুল হক মিলন মাদ্রাসার উন্নয়নে সহযোগিতার আশ্বাস, নওগাঁর মহাদেবপুরে খেলতে গিয়ে সেপটিক ট্যাংকিতে পড়ে এক শিশুর মৃত্যু পার্বতীপুরে উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহানুর রহমান, ফুলবাড়ীতে রেখে গেলেন কর্মময় স্মৃতি বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মুকুল হোসেন সভাপতি ও ইলাম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত

গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু, অংশ নিয়েছেন লক্ষাধিক মুসল্লি

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার / ২২ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার

গাইবান্ধায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। শুক্রবার (২০ নভেম্বর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আগামী রবিবার (২২ নভেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ধর্মীয় এই বৃহৎ সমাবেশ।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি মোড়সংলগ্ন রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামার মাঠে এ ইজতেমার আয়োজন করা হয়েছে। ইজতেমাকে কেন্দ্র করে ইতোমধ্যে জেলার বিভিন্ন উপজেলা এবং আশপাশের জেলা থেকে মুসল্লিদের সমাগম শুরু হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, তিন দিনের এই ইজতেমায় লক্ষাধিক মুসল্লি অংশ নেবেন।

শুক্রবার জুমার নামাজের পর বয়ান করেন ঢাকার কেন্দ্রীয় মারকাজ মসজিদের মুরুব্বি মুফতি ওসামা। আয়োজকরা জানান, ইজতেমার তিন দিনে ঢাকার মারকাজের মুরুব্বিদের পাশাপাশি বিদেশি জামাতের মুরুব্বিরাও পর্যায়ক্রমে বয়ান করবেন। এতে দ্বীনি আলোচনা, ইসলামের দাওয়াত ও ধর্মীয় শিক্ষার বিভিন্ন বিষয় তুলে ধরা হবে।
গাইবান্ধা জেলা মারকাজ মসজিদের জিম্মাদার অ্যাডভোকেট রুহুল আমিন গণমাধ্যমকে জানান, ইজতেমায় অংশ নিতে ইন্দোনেশিয়া ও সুদানসহ কয়েকটি দেশের তাবলিগ জামাতের সদস্যরা বৃহস্পতিবার থেকেই ইজতেমা ময়দানে অবস্থান করছেন। দেশি-বিদেশি জামাতের অংশগ্রহণে এবারের ইজতেমায় আন্তর্জাতিক পরিমণ্ডলেরও উপস্থিতি রয়েছে।

ইজতেমার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে পলাশবাড়ী উপজেলার তাবলিগ জামাতের সাথী আহসান হাবীব চিনু ও রুবেল মন্ডল জানান, মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে তাবলিগ জামাতের পক্ষ থেকে দিনরাত স্বেচ্ছাসেবীদের পাহারার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে মুসল্লিদের অবস্থান ও ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্ন করতে মাঠ প্রস্তুত, প্যান্ডেল নির্মাণ, অস্থায়ী অজুখানা, টয়লেট, গোসলখানা এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলায় বিকল্প ব্যবস্থা হিসেবে রাখা হয়েছে জেনারেটর।

জানা গেছে, গাইবান্ধা জেলার সাতটি উপজেলার পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকেও মুসল্লিরা ইজতেমায় যোগ দেবেন। বিপুলসংখ্যক মানুষের সমাগম বিবেচনায় রেখে মাঠের ব্যবস্থাপনা ও সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এদিকে ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত, যানজট নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ইজতেমা ময়দান ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল এবং গোয়েন্দা সংস্থার নজরদারি জোরদার করা হয়েছে।

সব মিলিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য, দেশি-বিদেশি জামাতের অংশগ্রহণ এবং ব্যাপক মুসল্লি সমাগমের মধ্য দিয়ে গাইবান্ধার সাহেবগঞ্জ ইক্ষু খামার মাঠে চলছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category