• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ক্যান্সার আক্রান্ত সুরাইয়া বেগমের পাশে অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি / ৩০১ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

আবুল কাশেম
চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত সুরাইয়া বেগমের পাশে দাঁড়িয়েছে অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন। গত ১৮ জানুয়ারি ২০২৬ ইং, রোববার দুপুর ৩টায় চট্টগ্রামে সংগঠনটির পক্ষ থেকে সুরাইয়া বেগমকে নগদ ৫,০০০ (পাঁচ হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল মোমেন মোল্লা এবং অর্থ সম্পাদিকা নাদিয়া সুলতানা।
সংগঠন সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দে সুরাইয়া বেগম তার বাম হাতের বাহুতে ক্যান্সারের চিকিৎসার জন্য অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের কাছে আর্থিক সহায়তার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে সংগঠনটি মানবিক দৃষ্টিকোণ থেকে তার পাশে দাঁড়িয়ে এই আর্থিক সহায়তা প্রদান করে।
বর্তমানে সুরাইয়া বেগম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন, যেন আল্লাহ তায়ালা তার দুটি সন্তানের উসিলায় তাকে নেক হায়াত ও পূর্ণ সুস্থতা দান করেন।
উল্লেখ্য, অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
“গর্ব মোরা সমাজসেবা, ঘরে ঘরে পৌঁছাব মানবসেবা, নিরক্ষতা দূরীকরণ—এই উদ্দেশ্যই আমাদের লক্ষ্য”—এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category